Sunday, May 17, 2026

ফের হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস! 

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সম্পূর্ণ রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপালের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিন হেঁটেই হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে, যা থেকে ধারণা করা যাচ্ছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় আলিপুর কমান্ড হাসপাতালে। পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়ে, পাশাপাশি কাঁধের সমস্যাও ছিল। দীর্ঘ প্রায় ২৪ দিন চিকিৎসার পর ১৫ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সেই থেকে তিনি সুস্থ ছিলেন। তবে মঙ্গলবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও তা নিছক নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবেই বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন – যারা বাতিল করেছে, তারাই চাকরিপ্রার্থীদের বন্ধু সাজছে: নাম না করে বিরোধীদের কটাক্ষ মমতার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...