Saturday, April 4, 2026

নিয়মে রদবদল, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে প্রকাশিত নতুন বিধি

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC ) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নয়াবিধি প্রকাশিত হল। কথা রাখল রাজ্য সরকার (Govt of WB), ছাড় দেওয়া হলো বয়সের ঊর্ধ্বসীমায়। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এর পাশাপাশি শিক্ষকদের ক্লাস নেওয়ার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে।

নিয়োগের নয়া বিধিতে (New rules of teachers recruitment) শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’ নামে নতুন ক্যাটাগরি সংযোজিত হয়েছে। জানা গেছে এবার থেকে ৫৫-র পরিবর্তে মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। প্যানেল ও এবং অপেক্ষমান মেধাতালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে প্রয়োজন বুঝে কমিশন তা ছ’মাস পর্যন্ত বাড়াতে পারবে। সে ক্ষেত্রে আগাম রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। ওএমআর শিটের (OMR sheet) স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতো এখনও টেট (TET ) পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মনে করছে এই নতুন নিয়োগ বিধিতে যাঁরা ‘যোগ্য’ চাকরিহারা তাঁদের অনেকটাই সুবিধে হবে।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...