Thursday, June 4, 2026

তৃপ্ত বিরাট, এই মুহূর্তটাই সেরা কোহলির কাছে

Date:

Share post:

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান। প্রতিবছর একই স্বপ্ন দেখা আর তা ভেঙে যাওয়া। ২০২৫ সালেই শেষপর্যন্ত স্বপ্নপূরণ বিরাট কোহলির(Virat Kohli)। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। জয় যখন কার্যত নিশ্চিত, চোখের জল রুখতে পারলেন না বিরাট কোহলি(Virat Kohli)। ম্যাচ শেষ হতে মাঠেই কেঁদে ফেললেন তিনি। আর স্টেডিয়ামের গ্যালারী থেকে তখন বিরাটকে চিয়ার আপ করছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা(Anushka Sharma)। এতদিনের স্বপ্নপূরণের পর আবেগতাড়িত বিরাট কোহলি।

ম্যাচ শেষে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। স্বপ্নপূরণের কথাই তখন বারবার বিরাট কোহলির মুখে। ম্যাচ শেষে বিরাট জানান, “এই জয়টা যতটা এই দলের ততটাই এই ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের। এই দলকে আমি আমার যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা সবটা দিয়েছি। প্রতি মরসুমেই এই ট্রফিটা আমি জিততে চেয়েছি। নিজের সর্বস্ব দিয়েছি এই ফ্র্যাঞ্চাইজিকে। অবশেষে সেই মুহূর্তটা এল। এই অনুভূতিটাই আলাদা। আমি কখনোও ভাবতেই পারিনি যে এই মুহূর্তটা কখনও দেখতে পারব”।

এর আগে তিনবার ফাইনালে পৌঁছলেও হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। আর এই হতাশায় কখনোও বিরাটের সঙ্গী ছিলেন ক্রিস গেইল তো কখনও এবি ডেভিলিয়র্স। এদিনও তারা মাঠে ছিলেন। তবে গ্যালারীতে ম্যাচের দর্শক হিসাবে। ম্যাচ শেষে তারাও সামিল আরসিবির চ্যাম্পিয়নের উৎসবে। হবে নাই বা কেন এতদিনে তাদের স্বপ্নটাও তো পূরণ হয়েছে।

চ্যাম্পিয়ন হতেই ডাগ আউটে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এবি ডেভিলিয়র্স। তাদের বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। ক্রিস গেইলও নিজেকে সামাল দিতে পারেননি। আর যখন ট্রফি উঠল আরসিবির হাতে, সেখানে উপস্থিত রয়্যাল শিবিরের এই দুই তারকাও। তবে সকলের নজর ছিল বিরাট কোহলির দিকেই। হবে নাই বা কেন, তাঁর ঝুলিতে সব রয়েছে। তবুও বারবার একটাই কথা শুনতে হয়। আইপিএল তো চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। মুখে না বললেও মনে যে সেই আক্ষেপ বরাবরই ছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত সেই আক্ষেপও মিটল। তৃপ্ত বিরাট কোহলি।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...