Thursday, May 21, 2026

বন্দে ভারতে চিকিৎসার অভাবে মৃত্যু প্রৌঢ় যাত্রীর! রেলের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভ যাত্রীদের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সাধের আধুনিক প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে ঘটল মর্মান্তিক মৃত্যু। হৃদরোগজনিত শারীরিক অসুস্থতায় ছটফট করতে করতে ট্রেনেই প্রাণ হারালেন এক প্রৌঢ় যাত্রী। অভিযোগ, বারবার আরপিএফ-সহ রেল কর্তৃপক্ষকে ডাকলেও মিলল না কোনও সাহায্য। পর্যাপ্ত চিকিৎসা না মেলায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই যাত্রী। ঘটনার জেরে ক্ষুব্ধ সহযাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেলের ভূমিকা নিয়ে।

ঘটনাটি ঘটেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। কটকে ঢোকার আগেই ট্রেনটি আচমকাই দাঁড়িয়ে পড়ে, এবং প্রায় আধঘণ্টা থেমে থাকে। সেই সময়ই এক প্রৌঢ় যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি।

সহযাত্রীরা পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে রেল পুলিশের সহায়তা চাইতে শুরু করেন। আরপিএফকে বারবার ডাকা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করেন, যা এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায়, চিকিৎসক আসার কোনও উদ্যোগই নেয়নি রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীরাই সিপিআর দিতে চেষ্টা করেন।

শেষ পর্যন্ত, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই যাত্রীর। এমন এক উন্নত ও প্রিমিয়াম ট্রেনে এত বড় নিরাপত্তা ও চিকিৎসার ঘাটতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। ঘটনার পরেও রেলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না আসায় ক্ষোভ আরও বাড়ছে। যাত্রীরা বলছেন, “প্রথম শ্রেণির ট্রেন, কিন্তু ন্যূনতম জরুরি চিকিৎসা পরিষেবা নেই! এটা ভীষণ লজ্জার।” প্রশাসন ও রেল দফতরের তরফে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সাধারণ যাত্রীরা। এই ঘটনায় বন্দে ভারত ট্রেনের ‘হাই ক্লাস’ ভাবমূর্তিতে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন – মহিলা পরিচালিত এমএসএমই-র উন্নয়নে রাজ্যজুড়ে বৃহৎ সমীক্ষা, সহায়তায় বিশ্বব্যাঙ্কের র‍্যাম্প প্রকল্প

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...