Thursday, February 26, 2026

ক্ষমা চাইলেন শিবকুমার, কুম্ভের পদপিষ্টের ঘটনা মনে করালেন সিদ্দারামাইয়া

Date:

Share post:

আরসিবি ভক্তদের উন্মাদনার করুণ পরিণতি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ আরসিবি (RCB) খেলোয়াড়দেরও। তবে গোটা ঘটনায় দায় না এড়িয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) মেনে নিলেন আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে বেঙ্গালুরুর ঘটনা নিয়ে যেভাবে গোটা দেশে রাজনীতি শুরু করেছে বিজেপি, তার পাল্টা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) মনে করিয়ে দিলেন মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনা। যার পরিসংখ্যান গোটা বিশ্বের কাছে লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগী প্রশাসন।

চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) স্পষ্ট জানান, এই ঘটনা হওয়া উচিত ছিল না এবং আমরা প্রত্যাশাই করিনি এই বিপুল ভিড়। স্টেডিয়ামের ক্ষমতা ছিল ৩৫ হাজারে। কিন্তু তিন লক্ষের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। গেট ভেঙে পড়েছিল। ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গোটা ঘটনা কিভাবে ঘটল তার বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করব এবং একটি স্পষ্ট বার্তাও পেশ করা হবে।

একদিকে যখন উপমুখ্যমন্ত্রী ঘটনার জন্য ক্ষমা চান তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই অনুষ্ঠানের আয়োজক তাঁরা ছিলেন না। তা সত্ত্বেও সরকার অনুমতি দেওয়ার কারণে গোটা বেঙ্গালুরু শহরের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল স্টেডিয়ামের নিরাপত্তায়। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকারের আয়োজন করা বিধানসৌধ চত্বরের অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও বিজেপি নেতাদের তিরের মুখে সিদ্দারামাইয়া প্রশাসন।

সেখানেই মুখ্যমন্ত্রীর সিদ্দারামাইয়া (Siddaramiah) তুলে ধরেন মহা কুম্ভের (Mahakumbh) প্রসঙ্গ। তিনি জানান, এই ধরনের বহু পদপিষ্টের (stampede) ঘটনা ঘটে। এর থেকে আরও খারাপ ঘটনাও ঘটে। সেগুলি দিয়ে আমি এই ঘটনাকে ছোট করে দেখাতে চাইছি না। কিন্তু এরকম ঘটনা ঘটে, কুম্ভ মেলাতেও ঘটেছে। কুম্ভ মেলায় ৫০ থেকে ৬০ জন পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...