Monday, June 8, 2026

বিরাট-রেহিতদের না থাকা নিয়ে চিন্তিত নন সৌরভ

Date:

Share post:

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামবে ভারত(India)। সেখানেই এবার রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিদের(Virat Kohli) মতো নাম নেই। এছাড়া ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব এখন তরুণ শুভমন গিলের(Shubman Gill) ওপর। অনেকে যখন নানান কথাবার্তা বলছে এই নিয়ে, সেই মুহূর্তে খানিকটা উল্টো সুর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) মুখে। শুভমন গিলকে নিয়ে তিনি কিন্তু বেশ আশাবাদী।

একইসঙ্গে এই তরুণ ভারতীয় দলকে নিয়েও বেশ আশার কথাই শোনা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মুখে। দলের সেরা দুজন তারকা নেই। যদিও তা নিয়ে চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাঁর মতে ২০২১ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন এবং মেলবোর্ণেও ভারতীয় দল টেস্ট জিতেছিল। সেই দলেও অনেক তারকাই অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে শুভমন গিলের নেতৃত্ব নিয়েও বেশ আশাবাদী সৌরভ(Sourav Ganguly)।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে কেএল রাহুল

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “২০২১ সালে ভারতীয় দল ব্রিসবেন এবং মেলবোর্নে টেস্ট জিতেছিল। সেই সময়ও দলে অনেকে ছিলেন না। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মা সেই দলে ছিল না। ভারতে প্রতিভার খামতি নেই। এই দলও যথেষ্ট ভাল। আর অধিনায়ক হয়ে কেউ দলে আসে না। তৈরি হতে হয়। এটাই শুভমন গিলের প্রথম সুযোগ। আইপিএলে অধিনায়ক হিসাবে সফল হয়েছেন শুভমন গিল”।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই দলে অভিজ্ঞ হিসাবে রয়েছেন কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থদের মতো নাম। তবে ইংল্যান্ডের মাটিতে সৌরভের মতে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ। তাঁকে নিয়েই বিশেষ আশাবাদী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

তিনি আরও জানান, “জসপ্রীত বুমরাহ যদি ফিট থেকে পাঁচটি টেস্টই খেলতে পারেন তবে আমি কিন্তু ভারতকে নিয়ে অত্যন্ত আশাবাদী”।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতের ঝুলিতে সাফল্য আসে কিনা সেটাই দেখার।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...