Thursday, June 4, 2026

অপরেশন সিন্দুর-এ ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়দিনে প্রস্তাব: অধ্যক্ষ

Date:

Share post:

বিরোধীদের দাবি সত্ত্বেও সংসদে অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকেননি কেন্দ্র। পশ্চিমবঙ্গ বিধানসভাতেই অপরেশন সিন্দুর-এ ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। সোমবার থেকে বিধানসভার (Assembly) পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। সপ্তাহ দুয়েক চলবে অধিবেশন। মঙ্গলবার বিধানসভার আগামী অধিবেশনের দ্বিতীয়দিনে এই সরকারি প্রস্তাব নিয়ে দুঘণ্টা আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ওইদিনের আলোচনায় অংশ নেবেন বলে অধ্যক্ষ জানিয়েছেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান, সংসদে অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হোক। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাত না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)।

বিধানসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে BJP। এই প্রসঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধিমাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

এই অধিবেশনে OBC সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে। বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্টও এই অধিবেশনে তোলা হবে বলে সূত্রের খবর। প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এই রিপোর্টগুলিতে স্থান পাবে। ফলে এই অধিবেশন রাজনৈতিক মতপার্থক্য ছাড়াও একাধিক বাস্তবমুখী ও প্রশাসনিক আলোচনার ক্ষেত্র হতে চলেছে।
আরও খবর: চুপিসারে পুরীর প্রাক্তন সাংসদকে বার্লিন প্রাসাদের ছাদে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...