Sunday, May 17, 2026

রেশন দোকানে আগাম খাদ্য সরবরাহে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রেশন দোকানে খাদ্যসামগ্রী সময়মতো পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্যের খাদ্য দফতর। নতুন নির্দেশিকায় গম ও চালের বরাদ্দ রেশন ডিলারদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে—আগের মাসের ২৫ তারিখের মধ্যে তা সরবরাহ সম্পূর্ণ করতে হবে।

আটার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে: ৭০ শতাংশ বরাদ্দ আগের মাসের শেষ দিনে, এবং বাকি ৩০ শতাংশ বরাদ্দ পরের মাসের ৫ তারিখের মধ্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সংরক্ষণের সীমাবদ্ধতাকেই আটার জন্য কম সময়সীমার কারণ হিসেবে উল্লেখ করেছে দফতর।

খাদ্য দফতরের তিনস্তরীয় সরবরাহ ব্যবস্থায় বরাদ্দ, পরিবহণ এবং বণ্টনের প্রতিটি স্তরেই সময়সীমা নির্ধারণ করে দ্রুত ও কার্যকর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের নির্দেশ অনুসারে, তিন মাসের খাদ্য মজুত আগাম তোলার কথাও বলা হয়েছে। ফলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন উপভোক্তারা অন্তত ৪৫ দিন আগে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।

তবে রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, “আগাম খাদ্য পাঠানো ভালো, কিন্তু দোকানগুলির পরিকাঠামো সীমিত। অতিরিক্ত মজুত রাখতে সমস্যা হতে পারে।” এই বিষয়টি ইতিমধ্যেই খাদ্য দফতরকে জানানো হয়েছে বলে জানান তিনি।

সুষ্ঠু বণ্টনের স্বার্থে আগাম খাদ্য সরবরাহের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই, তবে সফল বাস্তবায়নের জন্য পরিকাঠামোগত উন্নয়ন যে জরুরি, তাও মনে করাচ্ছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন – সরকারি জমিতে বেআইনি দখল রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চার জেলায় শুরু হচ্ছে সমীক্ষা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...