Saturday, March 14, 2026

অপারেশন সিন্দুরের পর বড় পদক্ষেপ বিএসএফের, কাশ্মীরে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ শুরু

Date:

Share post:

অপারেশন সিন্দুরের সাফল্যের পর সীমান্ত নিরাপত্তায় আরও কড়াকড়ি আনতে বড় পদক্ষেপ নিল বিএসএফ। ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশ ও সন্দেহজনক গতিবিধি রুখতে এবার কাশ্মীরের স্থানীয় তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সীমান্ত রক্ষা বাহিনী।

ভিলেজ ডিফেন্স গার্ড (ভিডিজি) বা গ্রামরক্ষী বাহিনীর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষিত এই যুবসমাজ শুধু অনুপ্রবেশ বা চোরাচালানের তথ্য দ্রুত বিএসএফের কাছে পৌঁছে দেবে না, প্রয়োজনে অস্ত্র হাতে সীমান্ত রক্ষার কাজে সক্রিয় ভূমিকা পালন করবে।

তরুণদের পাশাপাশি মহিলাদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের শেখানো হচ্ছে আত্মরক্ষার কৌশল, জঙ্গি হামলার সময় কীভাবে মোকাবিলা করতে হবে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিতে হবে। প্রশিক্ষণ শিবিরগুলির আয়োজন করা হয়েছে বিএসএফের বিভিন্ন সীমান্ত পোস্টে।

উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগে স্কুল পড়ুয়া, শিক্ষক, এমনকি পঞ্চায়েত প্রধানরাও অংশ নিচ্ছেন। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, “অপারেশন সিন্দুরের পর কাশ্মীরি তরুণদের মধ্যে প্রশিক্ষণের প্রতি বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। আমরা আশা করছি এই উদ্যোগের ফলে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে।”

এই প্রশিক্ষণের ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, ড্রোন চোরাচালান, ও জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে এক নতুন দিশা খুলে যাবে বলেই মনে করছে প্রশাসন। স্থানীয়দের এই সরাসরি অংশগ্রহণ সীমান্ত রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন – চোখের পাওয়ার টেস্ট করাতে SSKM-এ মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...