Friday, May 8, 2026

দুই বাসের রেষারেষিতে বাখরাহাটে দুর্ঘটনা, আহত অন্তত ২০

Date:

Share post:

শুক্রবারে সকালে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে (Bakhrahat bus Accident) ভয়াবহ বাস দুর্ঘটনা। রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। অন্তত কুড়ি জন জখম হয়েছেন বলে খবর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার (Kolkata) হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সামনের অংশে থাকা যাত্রীরা অনেক বেশি চোট পেয়েছেন। দুটি বাস একে অন্যের সঙ্গে রেষারেষি করতে গিয়ে একজন আরেকজনকে ওভারটেক করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে। সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। সাময়িকভাবে ব্যবহৃত হয় যান চলাচল। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে যান সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর। আহতদের চিকিৎসার যাতে কোনও অসুবিধা না হয় তা খতিয়ে দেখেন তিনি।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...