অসফলই রয়ে গেল জাপানের মুন মিশন(Japan Moon Mission)। চাঁদের মাটিতে অবতরণের সময় আছড়ে পড়ল জাপানের(Japan) বেসরকারি সংস্থা আইস্পেসের ‘রেজিলিয়েন্স’(Resiliance) নামক মহাকাশযানটি। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, গতিবেগ কমানো যায়নি বলেই অভিযান সফল হয়নি।

চাঁদের মাটিতে অবতরণের আগের মুহূর্তেও গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৭ কিলোমিটার, মাটি থেকে দূরত্ব ছিল ২২৩ মিটার। এক মিনিটেরও কম সময়ের মধ্যে মাটি ছোঁয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। ল্যান্ডারটির উচ্চতা ছিল ২.৩ মিটার। সব ঠিক থাকলে ১৪ দিন ধরে চাঁদের উত্তর মেরুতে গবেষণা চালাত রেজিলিয়েন্স। যেহেতু ১৪ দিন পর চাঁদের রাত নামবে, তার আগেই গবেষণা সফল করার কথা ছিল। মূল কাজ ছিল চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা, ছবি তোলা। নাসার সঙ্গে এই নিয়েই চুক্তি হয় আইস্পেস-এর।
এবছর জানুয়ারি মাসে এই চন্দ্রযানটি যাত্রা শুরু করেছিল এবং মে মাসে তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। শুক্রবার ভারতীয় সময়ে রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ তা অবতরণ করার কথা থাকলেও শেষমেশ তা সম্ভব হয়নি। এর আগেও আইস্পেস নামক চন্দ্র অভিযান করেছিল। সেই মিশনও যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছিল।

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
