Friday, May 8, 2026

রথযাত্রার আগেই বাংলা ঘরে ঘরে পৌঁছবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, প্রশাসনিক প্রস্তুতি শুরু

Date:

Share post:

দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) দ্বারোদঘাটনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, বাংলার প্রতিটি ঘরে যাবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। সেই মতো উদ্যোগ নিতে শুরু করেছে প্রশাসন। ছোট্ট বাক্সে বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই পৌঁছে যাবে প্রসাদ ও নবনির্মিত মন্দিরের ছবি। ১৭ জুন থেকেই রাজ্যজুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।

মন্দিরের (Jagannath Temple) প্রসাদ রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়ার প্রস্তুতিতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নবান্নে বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। কীভাবে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছনো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সব কাজ শেষ না হয়, তাহলে উল্টোরথ অর্থাৎ ৪ জুলাইয়ের মধ্যে তা শেষ করতেই হবে।

প্রতিটি বাক্সে প্রসাদ হিসাবে থাকবে

  • গজা ও পেড়া
  • দুধ, খোয়া ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি হবে হলুদ রঙের পেড়া
  • ৪.৮ সেন্টিমিটার চওড়া ২০ গ্রাম ওজন
  • ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনি, চিনির সিরা ও জায়ফলের মতো জিনিসপত্র দিয়ে তৈরি গজা হবে খয়েরি রঙের
  • লম্বায় ৩.২ সেন্টিমিটার ও চওড়ায় ৩.১ সেন্টিমিটার।
  • ওজন ৬০ গ্রাম
  • খাজার দাম ১০ টাকা
  • গজার দাম ২০ টাকা

খাদ্য দফতরের প্রকল্প ‘দুয়ারে রেশন’-এর মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যাঁরা রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাঁদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে ব্যবস্থা রাখতে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুরসভা ও এনকেডিএ এলাকার বাসিন্দাদের জন্য কেন্দ্রীয়ভাবে পুরো ব্যবস্থা করবে তথ্য ও সংস্কৃতি দফতর। নির্দিষ্ট জিনিস ভরে বাক্স তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী, এনআরএলএম বা এনইউএলএম।
আরও খবর: সৃজিতের ফ্রেমে যিশু ম্যাজিক, ছোটপর্দার ‘মহাপ্রভু’ এবার নিত্যানন্দের ভূমিকায়

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...