Friday, May 8, 2026

NEET-PG পরীক্ষা অগাস্টে করতে অনুমতি সুপ্রিম কোর্টের: ৩ তারিখ পরীক্ষার সম্ভাবনা

Date:

Share post:

দেশজুড়ে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষা অগাস্টে নেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিট-পিজি (NEET-PG) পরীক্ষার নিয়মক সংস্থা এনবিই-এর (NBE) আবেদন মেনে পরীক্ষা ৩ অগাস্ট হতে পারে জানালো শীর্ষ আদালত। নিরাপত্তা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতির কারণে জুন থেকে পরীক্ষা পিছিয়ে গেল অগাস্টে।

২০২৫ নিট-পিজি (NEET-PG) পরীক্ষা নির্ধারিত ছিল ৬ জুন, শুক্রবার। কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই  দুই অর্ধে পরীক্ষা ঘোষণা করায় মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বিপুল পরিমাণ পরীক্ষার্থীর অজুহাত দিয়ে দুই অর্ধে পরীক্ষা পরিচালনার ঘোষণা করেছিল এনবিই (NBE)। সেই মামলায় সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছিল পরীক্ষা একটি অর্ধেই নিতে হবে।

সুপ্রিম কোর্টের এই রায়ে এনবিই আবেদন জানায় তাদের পরীক্ষার্থীর সংখ্যা ২.৫ লক্ষ। সেই অনুযায়ী দুই অর্ধে পরীক্ষা নিতে মাত্র ৪৫০ সেন্টারে আয়োজন করা হয়েছিল দেশ জুড়ে। একটি অর্ধে পরীক্ষার আয়োজন করতে হলে পরীক্ষা কেন্দ্র হওয়া প্রয়োজন অন্তত ৯০০টি, অর্থাৎ আগের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের দ্বিগুণ।

একদিকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, অন্যদিকে পরীক্ষা আয়োজনে প্রযুক্তিগত সাহায্যকারী সংস্থা টিসিএস-এর প্রস্তুতির প্রয়োজনে এই ৯০০ কেন্দ্রে পরীক্ষা নিতে আরও সময়ের আবেদন জানায় এনবিই (NBE)। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি অগাস্টাইন মাসির বেঞ্চ সেই আবেদনে সম্মতি জানায়। সেইমতো ৩ অগাস্ট পরীক্ষা আয়োজনের অনুমতি দেওয়া হয়।

Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...