Wednesday, June 17, 2026

জল চেয়ে বারবার চিঠি শাহবাজের: ‘নিউক্লিয়ার ওয়াটার’ যুদ্ধের হুঁশিয়ারি বিলাবলের

Date:

Share post:

সিন্ধু জল চুক্তি (IWT) ভারত অমান্য করার পর থেকেই জল সংকটে পাকিস্তান। তবে মুখে সে কথা প্রকাশ্যে স্বীকার করেনি শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তলায় তলায় ভারতের কাছে জলের জন্য দরবার থেমে নেই পাকিস্তানের। তারই মধ্যে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে পারমাণবিক যুদ্ধের (nuclear water war) হুঁশিয়ারি পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto)। এরপরেও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UNSC) কোনও কমিটির চেয়ারম্যান পাকিস্তান ও কোথাও ভাইস চেয়ারে বিলাবলেরই দেশ।

পহেলগাম হামলার (Pahalgam attack) জবাব দিতে পাকিস্তানকে জলে মারার নীতি নিয়েছিল ভারত। ভারতীয় উপমহাদেশে গরম বাড়তেই সিন্ধু জলচুক্তি (IWT) ভারতের পক্ষ বাতিল করার ফল ভুগছে পাকিস্তান। মে মাস থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত চারবার চিঠি পাঠিয়ে ফেলেছেন পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজা। যদিও ভারতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।

বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে চেনাব থেকে সিন্ধুর জল পাকিস্তানে না বওয়ার কারণে নদীবক্ষ ধূ ধূ বালির ভূমিতে পরিণত হয়েছে। তারপরেও ভারতের বিরুদ্ধে হুমকি দিতে পিছপা হচ্ছে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা। পিপিপি চেয়ারম্যান এবার হুঁশিয়ারি দিলেন, আবহাওয়া পরিবর্তনের এই যুগে জল সংকট ও জল যুদ্ধ নতুন নীতি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জল বন্ধ করে ভারত প্রথম পারমাণবিক জল যুদ্ধকে (nuclear water war) ডেকে আনছে। আমরা আগেও বলেছিলাম আমাদের জল বন্ধ করা যুদ্ধকে ডেকে আনার সামিল হবে।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...