Monday, April 27, 2026

অনির্দিষ্টকালের জন্য পিছলো শুভাংশুর মহাকাশ যাত্রা! বিকল মহাকাশযান

Date:

Share post:

এবারও চূড়ান্ত ব্যর্থ এলন মাস্কের স্পেস এক্সের (Space X) মহাকাশযান। মহাকাশে পাড়ি দেওয়ার আগে যান্ত্রিক গোলযোগে বন্ধ হয়ে গেল অ্যাক্সিয়ম ফোর-এর (Axiom 4) মহাকাশযাত্রা। স্পেস এক্স এবং ইসরোর (ISRO) তরফ থেকে জানানো হয় পিছিয়ে গেল শুভাংশু শুক্লা-সহ (Shubhanshu Shukla) ৪ অভিযাত্রীর মহাকাশ যাত্রা।

ইসরোর তরফ থেকে জানানো হয়, শেষ মুহূর্তে পরীক্ষার সময় দেখা যায় অ্যাক্সিয়ম ফোর-এ (Axiom 4) একটি লিকেজ (Leakage) রয়েছে। সাত সেকেন্ডের হট টেস্ট পাশ করতে পারেনি অ্যাক্সিয়ম ফোর। লিকুইড অক্সিজেন লিক হওয়ায় এই মহাকাশ যানের মহাকাশযাত্রা নিরাপদ নয় বলে বিবেচিত হয়।

এরপরই ইসরো (ISRO), অ্যাক্সিয়ম এবং স্পেস এক্স বিশেষজ্ঞরা এই লিকেজ মেরামতির সিদ্ধান্ত নেন। ফলে এই লিকের (leakage) মেরামতি হওয়ার পরই মহাকাশ পাড়ি দিতে পারবে অ্যাক্সিয়ম ফোর। তাতে কত দিন বা কত সময় লাগবে তা জানানো হয়নি। সে ক্ষেত্রে ভারত থেকে দ্বিতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা নির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...