Monday, March 16, 2026

রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে ভাঙচুর! প্রতিবাদে জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিরাজগঞ্জের পৈতৃক ভিটেতে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি, প্রতিবেশী দেশের সরকারের কাছে এই ঘটনার জবাবদিহি চেয়ে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এই ঘটনা কেবল একটি বাড়ির উপর হামলা নয়, এটি উপমহাদেশের সৃজনশীলতার উপর আঘাত। এই পৈতৃক বাড়ির সঙ্গে কবির সৃষ্টিশীলতা ও আত্মিক সম্পর্ক ছিল। বহু অমর সৃষ্টি এই বাড়িতে বসেই রচিত হয়েছে।’’ তাঁর মতে, এই হামলা জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর প্রত্যক্ষ আক্রমণ।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘বাংলার মানুষের কাছে এটি রবীন্দ্রনাথের ঐতিহ্যের উপর আঘাত। ঠাকুরের পারিবারিক শিকড়ে হামলা মানেই তাঁর অমর সৃষ্টির মূলকেই আঘাত করা। যা মানবজাতির ঐক্যের বার্তা বহন করে।’’

এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই নৃশংস ও নির্বোধ হামলার দায়ীদের বিচার করতে যেন কোনও কসুর না করা হয়। আন্তর্জাতিক স্তরে শক্ত প্রতিবাদ জানানো হলে ভবিষ্যতে এমন ঘটনা আটকানো সম্ভব।’’ চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, তিনি সারা বিশ্বের।’’

আরও পড়ুন – ১৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬০ কলেজে ভর্তি: পোর্টাল খুলছে ১৭ জুন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...