Sunday, June 7, 2026

ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, এবার ফুকেট- দিল্লিগামী উড়ানে বোমাতঙ্ক! জরুরি অবতরণ থাইল্যান্ডে

Date:

Share post:

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এর খবরে শিরোনামে উঠে এলো এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। এবার ফুকেট থেকে দিল্লিগামী (Phuket to New Delhi) উড়ানে বোমাতঙ্ক! দ্রুত ১৫৬ যাত্রীবাহী বিমানটিকে থাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয়। সকলকে নামিয়ে তল্লাশি শুরু করেন সিকিউরিটি অফিসাররা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটির জরুরি অবতরণ করানো হয়। জানা যায় বোমাতাঙ্কের কারণে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন। এখনও পর্যন্ত বিমান থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলেই জানা গেছে। কীভাবে বোমাতঙ্কের খবর ছড়ালো তা নিয়ে মুখে কুলুখ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...