Wednesday, April 15, 2026

২৯ জুন মানোলোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

Share post:

আভাসটা আগে থেকেই ছিল। হংকংয়ের কাছে হারের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে নিজের সরে দাঁড়ানোর কথা ফেডারেশনের কাছে সরকারীভাবে জানিয়ে দিয়েছিলেন কোচ মানোলো মার্কুয়েজ(Manolo Mrquez)। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। মানোলো(Manolo Marquez) যে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন তা এবার পরিস্কার করে দিলেন ফেডারেশনের(AIFF) সভাপতি কল্যাণ চৌবেই(Kalyan Chaubey)। আগামী ২৯ জুন মানোলো মার্কুয়েজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কার্যকরী কমিটিতেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে।

এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) এবং ফ্রেন্ডলি ম্যাচে নামার আগেই মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার কথা শোনা গিয়েছিল। সেই সময়ই শোনা গিয়েছিল যে হংকংয়ের বিরুদ্ধে ভারতের এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) ম্যাচ হওয়ার পরই নাকি ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাবেন তিনি। সেটাই হল শেষপর্যন্ত।

এবার ফেডারেশনের(AIFF) তরফেও সেই কথা কার্যত স্বীকার করে নেওয়া হল। মানোলো মার্কুয়েজের সঙ্গে যে ভারতীয় দলের সম্পর্ক ছিন্ন হচ্ছে তা এদিন কল্যাণ চৌবের কথাতেই স্পষ্ট। আগামী ২৯ জুন ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক। সেখানেই মানোলোর ব্যপারটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। কারণ ঈগর স্টিমাচের সময়েক সেই ভুল এবার আর করতে চায়না ফেডারেশন।

কারণ সেবার কার্যকরী কমিটিতে স্টিমাচের অব্যহতি নিয়ে প্রথমে আলোচনা করা হয়নি। এবার আর সেই একই ভুল করতে চায় না তারা। ২৯ জুন সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেইসঙ্গে নতুন কোচ নিয়েও আলোচনা হবে।

Related articles

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালতে পিছল DA মামলার শুনানি

ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া DA বাবদ ইতিমধ্য়েই ৬০০০ হাজার...

১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

১৮০ জন কিশোরীকে যৌন নির্যাতনের (Sexual Abuse Case) অভিযোগে গ্রেফতার যুবক(Mumbai Crime)। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে...

প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর 

বাংলার নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই...

বাংলা দিবসের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট, নববর্ষে সম্প্রীতির বার্তা অভিষেকের 

পয়লা বৈশাখ মানেই নতুন স্বপ্ন আর আশা নিয়ে বাঙালির নববর্ষের (Bengali New Year Day) পথ চলা শুরু। রাজ্যের...