Tuesday, June 2, 2026

লোকাল ট্রেন থেকে ধোঁয়া! বিপর্যস্ত শিয়ালদহ-বর্ধমান শাখার পরিষেবা

Date:

Share post:

বারবার বিভিন্ন ঘটনায় রেলের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যে লোকাল ট্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন, সেখানে প্রায় প্রতি সপ্তাহেই নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। তারপরেও লোকাল ট্রেন (local train) থেকে ধোঁয়া বেরোতে শুরু করায় চাঞ্চল্য বর্ধমানের মেমারি (Memari) স্টেশনে। যদিও চালকের তৎপরতায় দুর্ঘটনায় পড়েনি ট্রেনটি। নিরাপদে যাত্রীদের বর্ধমান পৌঁছে দেওয়া হয়।

রবিবার দুপুরে শিয়ালদহ-বর্ধমান শাখায় বিঘ্নিত পরিষেবা। শিয়ালদহ থেকে বর্ধমান শাখার একটি লোকাল ট্রেন (local train) মেমারি পৌঁছালে হঠাৎ জোরে ধাক্কা খেয়ে ট্রেনটি থেমে যায়। যাত্রীরা দেখেন ট্রেনের নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে। চালক ও গার্ডকে দ্রুত বিষয়টি নিয়ে সচেতন করা হয়। ট্রেনটির ব্রেকের সমস্যা হওয়ার জন্য এই ধরনের বিপত্তির সৃষ্টি হয়েছে, দাবি রেলের। তবে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছে রেলকর্মীরা।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...