Thursday, May 14, 2026

দুর্ঘটনা একসময় হওয়ারই ছিল! আহমেদাবাদ বিমান বিপর্যয় নিয়ে বিস্ফোরক প্রাক্তন পাইলট রস অ্যাইমার 

Date:

Share post:

আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাটিতে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। কিন্তু সেই গন্তব্য আর পৌঁছানো হল না ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার করা গিয়েছে মাত্র একজনকে। গোটা বিশ্বের নজর এখন এ দুর্ঘটনার দিকে।

এই ঘটনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন পাইলট রস অ্যাইমার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ঘটনাটি গভীরভাবে মর্মান্তিক। কিন্তু আমি বলব, বোয়িং ৭৮৭ মডেলটির মধ্যে নানা প্রযুক্তিগত ত্রুটি ছিল বহুদিন ধরেই। এই দুর্ঘটনা অনিবার্য ছিল।”

প্রাক্তন এই পাইলট আরও জানান, উড্ডয়নের সময় বিমানটি সম্পূর্ণ জ্বালানিভর্তি অবস্থায় ছিল এবং ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, সেদিন আকাশ একেবারেই পরিষ্কার ছিল, আবহাওয়ারও কোনও গোলমাল ছিল না। তাঁর অনুমান, বিমানটি মাঝ আকাশেই ইঞ্জিন ফেল করেছিল। এই অবস্থায় ওজন অত্যধিক থাকার কারণে বিমানটি নামতে গিয়েই বিধ্বস্ত হয়।

রস অ্যাইমার আরও বলেন, “এখনই নির্দিষ্ট করে কিছু বলা উচিত নয়। কারণ তদন্ত এখনও চলছে, সঠিক তথ্য এখনও হাতে আসেনি। কিন্তু যেসব প্রযুক্তিগত ত্রুটির কথা আগে থেকেই বোয়িং ৭৮৭ মডেল নিয়ে উঠেছে, সেগুলি এখনও পুরোপুরি মেটেনি।” সাবধানতার সঙ্গে তিনি জানান, “এই মুহূর্তে একেবারে বলেও দেওয়া যায় না যে বোয়িং ৭৮৭ নিরাপদ নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই মডেলের নির্মাণগত ত্রুটিগুলি এখনও নির্মূল হয়নি। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়াটাই স্বাভাবিক।”

এই মন্তব্যের পর বোয়িং ৭৮৭-কে ঘিরে আন্তর্জাতিক স্তরে ফের একবার উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই মডেলকে ঘিরে যাত্রীদের আস্থা কতটা টিকে থাকবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন গোটা বিশ্বের নজর কেন্দ্রীভূত হয়েছে দুর্ঘটনার তদন্তের দিকেই। কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, এবং এর জেরে বোয়িং সংস্থার উপর কতটা প্রভাব পড়ে— সে উত্তর দেবে ভবিষ্যৎ।

আরও পড়ুন – আমেদাবাদ দুর্ঘটনা: মৃত ছাড়ালো ২৭০, তালিকায় ৪ চিকিৎসক, সনাক্ত ৪৭

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...