Thursday, June 4, 2026

যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতায় অবতরণ, আতঙ্কের আকাশযাত্রার শিরোনামে এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার (Air India Flight)বিমানে ফের যান্ত্রিক ত্রুটি!সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী একটি AI ফ্লাইটের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ (san francisco to mumbai AI flight suffers technical glitch) ধরা পড়ায় কলকাতা এয়ারপোর্টে (NSCBI Airport) খালি করা হলো বিমান। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। জানা যায় সোমবার রাত পৌনে ১টা নাগাদ দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমান। কিন্তু কলকাতা থেকে আর সময়মতো উড়তে পারেনি। শেষে ভোর ৫টা ২০ মিনিট নাগাদ বিমানে যান্ত্রিক সমস্যার ঘোষণা করে সকল যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার পরিষেবা।

আহমেদাবাদের দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান যেভাবে দুর্ঘটনার কারণে শিরোনামে উঠে আসছে তাতে এই বিমান সংস্থার ফ্লাইটে সফর করা মানে আতঙ্ক নিয়ে আকাশযাত্রা বলে মনে করছেন অনেকেই। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ কথার সময় পাইলট বুঝতে পারেন যান্ত্রিক গোলযোগ রয়েছে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় এটিসিকে। পরে বোয়িং ৭৭৭-২০০ এলআর টুইন ইঞ্জিন জেটের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ওই ফ্লাইট বাতিল করে তা পরীক্ষার ব্যবস্থা করা হয়। যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়ার ওই এআই ১৮০কে (AI 180) দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। পরে ভোরের দিকে অন্য বিমানে যাত্রীদের মুম্বই যাওয়ার ব্যবস্থা করা হয়।

 

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...