Sunday, May 31, 2026

ইন্টার কাশির পক্ষে রায় দিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস

Date:

Share post:

ফেডারেশনের(AIFF) বিরুদ্ধে বড় জয় ইন্টার কাশির(Inter Kashi)। মঙ্গলবার ইন্টার কাশির আবেদনে সাড়া দিয়ে তাদের পক্ষেই রায় দিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস(CAS)। যে তিন পয়েন্ট ফেডারেশন ইন্টার কাশির(Inter Kashi) থেকে কেড়ে নিয়েছিল তা একেবারেই সঠিক নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস(CAS)। আর তাতেই স্বস্তি ইন্টার কাশি শিবিরে। তবে এখনও একটা লড়াই চলছে। সেটা জিতলেই এবারের আইলিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার কাশি।

নামধারির বিরুদ্ধে ইন্টার কাশির(Inter Kashi) একজন ফুটবলারকে খেলানো নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। নিয়ম বহির্ভূত রিরেজিস্ট্রেশন করানোরই অভিযোগ উঠেছিল ইন্টার কাশির বিরুদ্ধে। এরপরই ফেডারেশনের(AIFF) আপিল কমিটি ইন্টার কাশির তিন পয়েন্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই ইন্টার কাশি ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের(CAS) কাছে।

সেখানেই ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানায় ইন্টার কাশি। ক্যাজ এরপরই আইলিগ জয়ী ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেছিল। সেখানেই প্রথম মামলায় জয় পেয়ে দেল ইন্টার রাশি। ফেডারেশনের তাদের তিন পয়েন্ট কেড়ে নেওয়ার শাস্তি নাকোচ করে দিল কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। মঙ্গলবার বিবৃতি জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ইন্টার কাশির তরফ থেকে।

তবে এখন আরও একটা মামলার রায় বাকি রয়েছে। সেটাও যদি ইন্টার কাশির পক্ষে যায় তবে এবারের আইলিগ চ্যাম্পিয়ন হতে ইন্টার কাশির আর কোনও বাধা থাকবে না।

Related articles

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...