Monday, May 4, 2026

জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

Date:

Share post:

জটিল সংক্রমণে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রাজ্য বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে পেটের তীব্র যন্ত্রণা ও বমি ভাব নিয়ে তাঁকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিন কেটে গেলেও সাংসদ এখনও সঙ্কটমুক্ত নন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অভিজিৎবাবুর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। সেই সংক্রান্ত জটিলতাই হয়তো সেপসিসের দিকে গড়িয়েছে। আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রবল সংক্রমণ রুখতে চলছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক থেরাপি ও সাপোর্টিভ কেয়ার।

জিআই সেপসিস ঠিক কী? এই রোগটি প্রথমে শরীরের প্রতিরোধক্ষমতাকে আক্রমণ করে। এরপর ধীরে ধীরে অন্ত্রের সুস্থ কোষগুলিকে আক্রান্ত করে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ—কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক—কে বিপর্যস্ত করে ফেলে। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে, জীবাণু যদি খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়, তখনই তাকে জিআই সেপসিস বলা হয়। রোগ দ্রুত ছড়ালে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্থিতিশীল রাখতে সবরকম চিকিৎসা করা হচ্ছে। তবে অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন। তাঁর আকস্মিক অসুস্থতায় উদ্বেগে রাজ্য রাজনীতির বিভিন্ন মহল।

আরও পড়ুন – ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে