Wednesday, March 4, 2026

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি! 

Date:

Share post:

রাজ্য জুড়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার (Teachers Recruitment Procedure) আবেদন জমা নেওয়া শুরু হতেই বিপুল সাড়া মিলল চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (১৬ জুন) রাত ১০টা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে। খুশি শিক্ষা দফতর।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করার পর এবার অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। চাকরিহারাদের একাংশ হাইকোর্টে এই প্রক্রিয়ার বিরোধিতা করে মামলা করলেও তা ধোপে টেকেনি। আদালত স্পষ্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Procedure) কোনও হস্তক্ষেপ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্য একদিকে রিভিউ প্রক্রিয়ায় যাচ্ছে অন্যদিকে নিয়ম মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। অর্থাৎ সব দিক দিয়েই চাকরি হারায় এবং চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বারবার অনুরোধ করেছেন, যাতে সকলে সহযোগিতা করেন। বাস্তবেই দেখা গেল রাজ্য সরকারের পদক্ষেপের পাশে রয়েছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীরা। নবম-দশমের জন্য ২৩ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। ৪ হাজার ৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩ হাজার ৯০১টি শূন্যপদ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে আবেদন শুরুও করে দিয়েছেন।

 

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...