Saturday, May 9, 2026

পাকিস্তানে ফের সক্রিয় বালোচ জঙ্গিরা! IED বিস্ফোরণে উড়ল রেললাইন

Date:

Share post:

নিজের দেশেই বিপর্যস্ত পাকিস্তান। বারবার দেশের ভিতরে পাক অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্বাধীনতার দাবিতে অনড় বালুচিস্তান (Balochistan)। এবার রেললাইনে বিস্ফোরণ বালোচ জঙ্গিদের। ঘটনায় লাইনচ্যুত ট্রেন। তবে হতাহতের কোনও খবর নেই।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের জেকোবাবাদে (Jacobabad) বুধবার রেললাইনে বিস্ফোরণের জেরে চাঞ্চল্য। বিস্ফোরণের জেরে পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসটি (Jaffar Express) লাইনচ্যুত হয়ে যায়। রেললাইনের একটি অংশ উড়ে যায়। মাটিতে প্রায় ৬ ফুট গভীর গর্ত হয়ে যায়। তবে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়া ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, রেললাইনে আইইডি বিস্ফোরক (IED blast) রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, এই ট্রেনটি সেই ট্রেন যেটি কয়েক মাস আগে অপহরণ করেছিল বালোচ জঙ্গিরা। ঘটনার পর দায় স্বীকার করে বিবৃতি পেশ করেছে বালোচ রিপাবলিকান গার্ড (Baloch Republican Guard)। মার্চ মাসে জাফর এক্সপ্রেসকেই (Jaffar Express) হাইজ্যাক করেছিল বালোচ জঙ্গিরা।

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...