Saturday, June 20, 2026

সচিন, অ্যান্ডারসনের হাতেই উন্মোচন তাদের নামাঙ্কিত ট্রফি

Date:

Share post:

নামটা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ(ENGvIND) শুরুর একদিন আগেই উন্মোচন হয়ে গেল অ্যান্ডারসন-তেন্ডুলকর(Anderson-Tendulkar Trophy) ট্রফির। এই দুই কিংবদন্তীর হাত দিয়েই উন্মোচিত হল অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এই নিয়ে নানান সমালোচনাও হয়েছিল। এই ট্রফি উন্মোচনের পরই নাম বদলের প্রসঙ্গে এবার মুখ খুলেছেন সচিন তেন্ডুলকরও(Sachin Tendulkar)। আগামী শুক্রবার থেকে বেন স্টোকসদের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।

ম্যাচের আগের দিনই নাম বদলে ট্রফি উন্মোচনের কথা ঘোষণা করেছিল বোর্ড। বৃহস্পতিবারই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেই বহু প্রতিক্ষিত ট্রফি উন্মোচন করল। সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের(James Anderson) হাত দিয়েই উন্মোচিত হল সেই ট্রফি। সেই ট্রফিতে আবার দুই কিংবদন্তীরই সইও রয়েছে। এখন শুধুই হেডিংলীতে শুক্রবার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

এই ট্রফির নাম পরিবর্তন নিয়েও মাঝে কয়েকদিন সমালোচনা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গে এতদিন মুখ বন্ধ রাখলেও এবার সেই নিয়েই কথা বললেন মাস্টার ব্লাস্টারও। তিনি জানিয়েছেন, আমি দুই বোর্ড এবং পতৌদি পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমার থেকে সবটা জেনেছিল। এরপরই আবার দ্বিতীয় একটা ফোন করা হয়েছিল। সেখানেই ঠিক হয়েছিল যে পতৌদির নামও এই সিরিজের সঙ্গে থাকবে এবং জয়ী দলের অধিনায়ককে দেওয়া হবে পতৌদির নামের মেডেলও।

এই নতুন ট্রফি দেখার অপেক্ষাতেই ছিলেন সকলে। শুক্রবার থেকে এক নতুন সিরিজ দেখার অপেক্ষায় সকলে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...