Saturday, March 14, 2026

লিঙ্কে ক্লিকের ভুল! বিশ্বের ১৬০০ কোটি পাসওয়ার্ড পৌঁছে গেল চোরেদের কাছে

Date:

Share post:

লিংকে ক্লিক। আর তাতেই বিশ্বের চোরেদের কাছে পৌঁছে যাবে আপনার গোপনীয় পাসওয়ার্ড। আর ঠিক এভাবেই বিশ্বের ১৬০০ কোটি পাসওয়ার্ড (password) পৌঁছে গিয়েছে হ্যাকারদের কাছে। এর মধ্যে ফেসবুক, গুগল (Google) ব্যবহারকারীরা যেমন রয়েছেন, তেমন রয়েছেন অ্যাপল-এর (Apple) গ্রাহকরাও। বিশ্বের বিশেষজ্ঞরা এই পাসওয়ার্ড চুরি আটকাতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন। যদিও এখনও পর্যন্ত এর কোন সমাধান বের করা যায়নি।

সম্প্রতি মে মাসে একটি গবেষণার তথ্য প্রকাশিত হয়, যেখানে জানানো হয় সাড়ে ১৮ কোটি পাসওয়ার্ড (password) বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। তার এক মাসের মধ্যে নতুন তথ্য প্রকাশিত হয়। যেখানে জানানো হয় সংখ্যাটা সাড়ে ১৮ কোটি নয়, ১৬০০ কোটি। এবং এই চুরির পিছনে একাধিক তথ্য হাতানোর সংস্থা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানান।

গবেষণায় দেখা যাচ্ছে ৩০টি ডেটাসেট (data set) নিজেদের গোপনীয়তা হারিয়েছে। যেখানে প্রতিটি সেটে এক কোটি থেকে ৩৫০ কোটি পর্যন্ত পাসওয়ার্ড সংরক্ষিত রয়েছে। এখনও পর্যন্ত এই পরিমাণ তথ্য চুরি হয়ে যাওয়ার বিষয়টি আবিষ্কার করা সম্ভব হয়েছে।

মূলত বিভিন্ন ডার্ক ওয়েবে এই তথ্য রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে পাসওয়ার্ডের ডুপ্লিকেট (duplicate) তৈরি করেও সংরক্ষিত করে রাখা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় – এই বিপুল পরিমাণ পাসওয়ার্ড বাজারে বিরাট দামে বিক্রির একটি বড় কালো বাজারি চলছে।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...