Saturday, May 16, 2026

গ্রাম দখলকে কেন্দ্র করে লাভপুরে উত্তেজনা, বোমা বাঁধতে গিয়ে মৃত ২!

Date:

Share post:

বীরভূমের (Birbhum) লাভপুর থানা এলাকায় হাথিয়া গ্রাম কার দখলে থাকবে তা নিয়ে বাদানুবাদ আর উত্তেজনার পরিস্থিতি গড়ালো চূড়ান্ত অশান্তির দিকে। তারপরই বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যুর (two people dies in bomb blast in labhpur) খবর মিলেছে। শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, হাথিয়ার বুথ সভাপতি শেখ মইনুদ্দিন ও তাঁর সহযোগী শেখ মুস্তাফি বনাম নকল কয়েন বিক্রেতাদের প্রধান শেখ মনিরের দ্বন্দ্ব ঘিরে যত ঝামেলার উৎপত্তি। মাস ছয় ধরে দু পক্ষের মধ্যে সমস্যা চলছে। শুক্রবার সন্ধেয় গ্রামে ঢোকার চেষ্টা করে শেখ মইনুদ্দিন ও তাঁর সহযোগী শেখ মুস্তাফি। অভিযোগ, শুরুতেই তাঁদের আটকে দেয় শেখ মনিরের লোকজন। এই সময় আবার গ্রামেরই ছাতিম পুকুরের পাড়ে বসে বোমা বাঁধছিল মনিরের দলবল। তখনই আচমকা বোমা বিস্ফোরণ হয়। দুজনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...