Wednesday, April 1, 2026

আমি সঙ্গীত পিয়াসী: World Music Day-তে স্বরচিত গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান রচনা করেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজো থেকে ছটপুজো, বড়দিন, সরস্বতীপুজো, মাদারস্ ডে বা জগন্নাথধামের উদ্বোধন মমতার রচিত গানে মুখরিত বাংলা। এবার ‘বিশ্ব সঙ্গীত দিবস’ (World Music Day) উপলক্ষ্যেও গান রচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ও সুরে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ।

প্রত্যেক বছর ২১ জুন উদযাপিত হয় ‘World Music Day 2025’। ১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম ‘বিশ্ব সঙ্গীত দিবস’ পালনের প্রস্তাব রাখেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথমে ইউরোপ এবং পরে সারা বিশ্বজুড়ে সঙ্গীত দিবস পালন করা হয়। আনন্দ বা দুঃখ সবেতেই গান মানুষের নিত্যদিনের সঙ্গী। দৈনন্দিন জীবনের গানের ভূমিকা অপরিসীম। বর্তমানে বিশেষজ্ঞরাও সুস্থতার পথে নিজেদের এগিয়ে নিয়ে যেতে এই মিউজিক থেরাপিকে  যথেষ্ট মান্যতা দিয়েছেন।
আরও খবর: ইরান থেকে দেশে ফিরেই বিমানবন্দরে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান ভারতীয় পড়ুয়াদের

বাংলার মুখ্যমন্ত্রী সংস্কৃতিপ্রেমী। নিজে কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন, ছবি আঁকেন। সেই সৃষ্টি সর্বত্র সমাদৃত। বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে গান রচনা করেন মমতা। সঙ্গীত দিবস উপলক্ষ্যে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কথা ও সুরে একটি গানের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তিনি লেখেন, “সঙ্গীত দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হোক সকলের হৃদয়। সঙ্গীত শিল্পী জিৎ-এর কণ্ঠে, আমার কথা ও সুরে ‘সঙ্গীত দিবসের গান’।“

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...