Tuesday, June 9, 2026

প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা জয় ভারতীয় জ্যাভলিন তারকা নীরজের

Date:

Share post:

দোহা ডায়মন্ড লিগে সেরার শিরোপা হাতছাড়া হলেও ভারতের সোনার ছেলে প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) আর কোনও ভুল করলেন না। এবার প্রতিযোগিতায় লক্ষ্য স্থির রেখে নীরজ চোপড়া (Neeraj Chopra)সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন (Javelin throw) ৮৮.১৬ মিটার। বাকি প্রতিযোগিরা কেউ আর তাঁকে অতিক্রম করতে পারেননি। ফলে প্যারিস ডায়মন্ড লিগে প্রথম স্থান অধিকার করে নিজের চ্যালেঞ্জ নিজেই জিতলেন নীরজ।

দোহা ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবের (Julien Weber) থেকে শুরু করে অ্যান্ডারসন পিটার্স, লুইজ মরিসিও দ্য সিলভা, আন্দ্রিয়ান মারদারে, কেশোরন ওয়ালকট, জুলিয়াস ইয়েগোরা নেমেছিলেন এবারের ডায়মন্ড লিগে। কিন্তু শেষ হাসি হাসলেন ভারতের সোনার ছেলে। প্রথম থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৮.১৬ মিটার। আর সেটাই সাফল্য এনে দেয়। এই রাউন্ডে জুলিয়ান ওয়েবার ছোড়েন ৮৭.৮৮ মিটার। ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা ৮৬.৬২ মিটার থ্রো করে তৃতীয় হয়েছেন।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...