Monday, April 27, 2026

পার্থ সেনগুপ্ত স্মারক বক্তৃতা: আলোচনায় স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিমদের অবদান 

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিম সমাজের ঐতিহাসিক অবদানকে স্মরণ করতেই শুক্রবার বিকেলে মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘পার্থ সেনগুপ্ত চতুর্থ স্মারক বক্তৃতা’। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. সাইফুল্লাহ, অধ্যাপক, বাংলা বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়। তাঁর বক্তৃতার বিষয় ছিল— “ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিম সমাজের ভূমিকা”। উপস্থিত শ্রোতামন্ডলীতে সেই বক্তব্য ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমজাদ হোসেন এবং বিশ্বকোষ পরিষদের সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত। এই দিনে প্রদান করা হয় ‘পার্থ সেনগুপ্ত স্মৃতি পুরস্কার’। সমাজে ইতিবাচক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুবের কলম’ পত্রিকা এই বছর সম্প্রীতি বিভাগের জন্য পুরস্কৃত হয় এবং শিক্ষা প্রসারে অবদানের জন্য সম্মানিত হয় ‘আল হিলাল মিশন’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মাননা আগামী প্রজন্মকে সমাজমুখী ও দায়িত্বশীল করে তুলতে অনুপ্রেরণা দেবে।

মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই সভায় যোগ দেন। আয়োজক সংস্থার বক্তব্য, “পার্থ সেনগুপ্ত স্মরণে এই অনুষ্ঠান শুধু অতীতচর্চা নয়, বরং বর্তমান সমাজে সম্প্রীতি, শিক্ষা ও ঐক্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।” সভা শেষে আয়োজকেরা জানান, আগামী দিনেও এই অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন – রথযাত্রার আগে দিঘায় মানুষের ঢল, ২০ লক্ষেরও বেশি টিকিট বিক্রি পরিবহন নিগমের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...