Thursday, June 4, 2026

চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ থেকে বাইরে আনা হল

Date:

Share post:

স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, শনিবার রাতে তাঁকে আইসিইউ থেকে সরিয়ে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিজিতের ভাই ও ভাইয়ের স্ত্রী।

গত সপ্তাহে জিআই সিপসিসের সমস্যা নিয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সেখান থেকে শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর পরিবার ও বিজেপি নেতৃত্ব। শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে দিল্লি আনা হয়।

এছাড়াও দিল্লিতে রয়েছেন অভিজিতের ভাইপো এবং তাঁর ব্যক্তিগত সহায়ক (পিএ)। সব রকম সহযোগিতার জন্য প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শারীরিক পরিস্থিতির অবনতি, সঙ্কটজনক অভিজিৎকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হল দিল্লি AIIMS-এ

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...