Monday, April 6, 2026

ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও কথা লাল-হলুদের

Date:

Share post:

গতবার যে রক্ষণের জন্য সবচেয়ে বেশি ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (Eastbengal)। এবার সেদিকেই সবচেয়ে বেশি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। এবার গোয়ার ডিফেন্সের অন্যতম তারকা জয় গুপ্তাকে (Jay Gupta) দলে তুলে নিল ইস্টবেঙ্গল (Eastbengal)। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে লাল-হলুদ শিবিরের। যদিও সরকারীভাবে ঘোষণা কগরা হয়নি তাঁর নাম। কিন্তু সূত্রের খবর জয় গুপ্তাকে ইতিমধ্যেই দলে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে লাল-হলুদ শিবিরের রক্ষণকে নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নতুন মরসুমের আগে সেই দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। গত মরসুমে গোয়ার হয়ে রক্ষণের অন্যতম প্রধান ভরসা ছিলেন এই জয় গুপ্তা (Jay Gupta)। সেইসঙ্গে তাঁর পা থেকে এসেছিল গোলও। এবার এমনই একজন দেশীয় ডিফেন্ডারের খোঁজে ছিল ইস্টবেঙ্গল।

দীর্ঘ কথাবার্তার পর অবশেষে জয় গুপ্তাকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। একইসঙ্গে একজন বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও নাকি কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। কয়েকটা কাজ বাকি রয়েছে, এরপরই নাকি তাঁর সঙ্গেও চুক্তি পাকা করে ফেলবে ইস্টবেঙ্গল।

জয় গুপ্তা (Jay Gupta) এফসি গোয়ার হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে দুটো গোলও রয়েছে তাঁর। লাল-হলুদ জার্সিতে জয় গুপ্তাও এবারও তাঁর সাফল্যের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...