Friday, June 26, 2026

রাহুলের ব্যাট প্রেমে আপ্লুত সকলে, বড় রানের লক্ষ্যে ভারত

Date:

Share post:

একজন ব্যটারের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কী। এই প্রশ্নের উত্তর বোধহয় রবিবারই  পেয়ে গেল সবাই। হ্যাঁ তৃতীয় দিনের সেরা ছবিটাই সেটা। মাঠ ছাড়ার সময় হঠাত্ বৃষ্টি। নিজের ভিজতে আপত্তি নেই। কিন্তু ব্যাট (Bat) যেন না ভেজে। হ্যাঁ কেএল রাহুলের এই ব্যাটের প্রতি ভালবাসাটাই যেন দিনের শেষে সেরা ছবি। যত যাই হয়ে যাক, মাঠে একজন ব্যাটারের কাছে প্রধান অস্ত্রই তো ব্যাট। কেএল রাহুলের (KL Rahul) হাত ধরে দ্বিতীয় ইনিংসে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। সেই ব্যাটকেই নিজের জার্সির মধ্যে লুকিয়ে রেখে মাঠ ছাড়লেন রাহুল (KL Rahul)। বৃষ্টিতে ভিজতে দেবেন না তিনি। এই ব্যাট দিয়ে যে অনেক জবাব দেওয়ার আছে তাঁর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। লিড ৯৬ রানের।

দ্বিতীয় দিন সেভাবে বাকি বোলাররা জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) সাহায্য করতে না পারলেও, তৃতীয় দিন সেই কাজটা করতে পেরেছে তারা। তবে খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতের হয়ে বল হাতে সেরা পারফর্মার সেই জসপ্রীত বুমরাই। আরও একটা পাঁচ উইকেট তাঁর ঝুলিতে। এদিন ২৪ ওভার ৪ বলে ৮৩ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডকে শেষপর্যন্ত থামতে হল ৪৬৫ রানে।

৬ রানের লিড নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ইনিংসে যশস্বী জয়সওয়াল ফেরেন ৪ রানে। সাই সুদর্শন করেন ৩০ রান। ক্রিজে রয়েছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করতে মরিয়া তিনি। ৪৭ রানে ক্রিজে অপরাজিত রাহুল(KL Rahul)। চতুর্থ দিনের লড়াইটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই নিজের অস্ত্রকে বৃষ্টি থেকে বাঁচাতে জার্সিতে আগলে রেখেই মাঠ ছাড়লেন তিনি। সেই ছবিটাই যেন মন জিতে নিল গোটা ক্রিকেট দুনিয়ার।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...