Saturday, February 14, 2026

সংঘাতে এয়ার ইন্ডিয়া-ডিজিসিএ! আধিকারিকদের পরে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের বার্তা

Date:

Share post:

চাপের মুখে নড়েচড়ে বসছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। এবার এয়ার ইন্ডিয়ার (Air India) লাইসেন্স (license) বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ (DGCA)। বারবার গাফিলতি বরদাস্ত করা যাবে না। বলে জানিয়ে দিয়েছে সংস্থা।

শনিবারই কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়ার ৩ শীর্ষকর্তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। ডিজিসিএ-র কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিং, চিফ ম্যানেজার, ডিওপিএস ক্রু শিডিউলিং পিঙ্কি মিত্তল ও ক্রু শিডিউলিং প্ল্যানিং বিভাগের পায়েল অরোরা। এর পরেই ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া। এমনই জানিয়েছিল। বিভাগীয় তদন্তের মাধ্যমে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১০ দিনের মধ্যে ডিজিসিএ-কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। শাস্তির পরে এই আধিকারিকদের নন-অপারেশনাল কাজে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে এয়ার ইন্ডিয়ার (Air India) পরিষেবা নিয়ে যাত্রীদের হাজারো অভিযোগ সত্ত্বেও তা এড়িয়ে গিয়ে বিমান ওড়ানোর চরম খেসারত দিতে হয়েছে আমেদাবাদ ট্র্যাজেডিতে। অকাল প্রাণ দিতে হয় প্রায় ৩০০ মানুষকে। অবশেষে টনক নড়েছে ডিজিসিএ-র (DGCA)।

spot_img

Related articles

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, ‘কর্পূর’ পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam...

ভারত-পাক ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফের বদল!

মাঝে মাত্র একদিন, আগামী রবিবার কলম্বোয় মহারন। টি২০ বিশ্বকাপে(T20 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও...

দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব: পদক্ষেপের তথ্য পেশ

নির্বাচনী ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় এক তরফাভাবে রাজ্যের কর্মী ও আধিকারিকদের নিয়োগ ও কাজ করানোর প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন...

নথি যাচাইয়ে কমিশনের চাপ! সময় বেঁধে জেলা আধিকারিকদের নতুন নির্দেশ

দেদার বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ। দেশের সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। বাংলার স্বচ্ছ...