Friday, April 24, 2026

রথযাত্রা উপলক্ষ্যে পুরী স্পেশাল ৩৬৫টি ট্রেন রেলের! সাঁতরাগাছি থেকেও মিলবে পরিষেবা

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই রথযাত্রায় লোকারণ্য হতে চলেছে শ্রীক্ষেত্র পুরী (Puri)। প্রত্যেকবার ওড়িশার জগন্নাথধামে (Jagannath Temple, Odisha) যাওয়ার জন্য ট্রেনের টিকিটের হাহাকার পরে, তৈরি হয় বিশৃঙ্খলা। সাম্প্রতিককালে কুম্ভ মেলার (Mahakumbh) সময়ও একই ছবি দেখা গেছিল। খবরের শিরোনামে উঠে আসে একাধিক দুর্ঘটনাও। তাই আগেভাগে সতর্ক হয়ে ৩৬৫ টি পুরী (Puri special train) স্পেশাল ট্রেন চালাবার ঘোষণা করল রেল। গত বছর, এই বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৩১৫টি। চলতি বছর আরও ৫০টি ট্রেন বাড়ানো হল।

ইস্ট কোস্ট রেলওয়ের (East Coast Railway) তরফ থেকে ঘোষণা হয়েছে, একাধিক প্রতিবেশী রাজ্য থেকে পুরীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ছত্তিশগড়ের গোন্দিয়া থেকেও চলবে বিশেষ ট্রেন। বাংলার ক্ষেত্রে হাওড়ার (Howrah) সাঁতরাগাছি স্টেশন থেকে রথযাত্রা স্পেশাল পুরীর এক্সপ্রেস ট্রেন পাওয়া যাবে।ওড়িশার গুনুপুর, বালেশ্বর, বীরমিত্রপুর, জুনাগড় রোড, আঙ্গুল, বাদামপাহাড়, জগদ্দলপুর, রায়গড় প্রভৃতি জায়গা থেকেও ট্রেন চলবে, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব হয়। আগামী ২৭ জুন শুক্রবার রথ উৎসব। এই ট্রেনগুলি ঠিক কবে থেকে চলবে বা এর সূচি কী হবে তা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা হয়নি বলেই জানা যাচ্ছে।

 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...