Sunday, June 14, 2026

আবাসনের ছাদ থেকে ঝাঁপ কলেজ ছাত্রীর! কারণ নিয়ে ধন্দ

Date:

Share post:

ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য লোক থানা এলাকার যোধপুর পার্কে (Jodjpur Park)। দিদির সঙ্গে যোধপুর পার্কের একটি আবাসনে থাকতেন ওই তরুণী। আচমকা তাঁর মৃত্যুতে চাঞ্চল্য যোধপুর পার্ক এলাকায়। বর্ধমানের ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ (Lake police station)। সেই সঙ্গে এই ঘটনা খুনের ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের পড়ুয়া তরুণী দিদির সঙ্গে যোধপুর পার্কের আবাসনে পেয়িং গেস্ট থাকতেন। কলেজে তিনি মনস্তত্ত্ব নিয়ে পড়তেন। বুধবার সকালে আবাসনের বাসিন্দারা আচমকা আওয়াজ শুনে বেরিয়ে ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাত্রী দীর্ঘদিনের মানসিক রোগের শিকার ছিলেন, জানানো হয় পরিবারের তরফে। সম্প্রতি পরিবারের মধ্যেই অশান্তি হয়েছিল বলেও জানা যায়। তবে আবাসনের উঁচু থেকে সে ঝাঁপ দেয়, না অন্য কোনওভাবে পড়ে যায় তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনা বলে অনুমান লেক থানার পুলিশের (Lake police station)।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...