Wednesday, April 29, 2026

১ বছরে ১ কোটি গাছ লাগানোর সংকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ‘পজিটিভ বার্তা’র

Date:

Share post:

গাছ কাটার ফলে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য, সমস্যায় পরছে বাস্তুতন্ত্র (Eco System) । সবুজায়নের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে ‘এক বছরে এক কোটি গাছ’ লাগানোর সঙ্কল্প নিয়ে বাংলার সব জেলাসহ ত্রিপুরায় গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে ‘পজিটিভ বার্তা’ (Positive Barta) সংগঠন।

গাছ লাগান প্রাণ বাঁচান, ছোটবেলা থেকে পাঠ্যবইতে পড়ে বড় হওয়া এই লাইনগুলো আজকের সমাজে আরও বেশি করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। যেভাবে ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের সময়কালে প্রকৃতির খামখেয়ালি মেজাজের শিকার হতে হচ্ছে তাতে একমাত্র পরিত্রাতা হয়ে উঠতে পারে গাছ। তাই বৃক্ষরোপণ (tree plantation) সবার আগে দরকার। ‘পজেটিভ বার্তা ‘ সংগঠনের তরফে জানানো হয়েছে উত্তর থেকে দক্ষিণ বাংলার বিভিন্ন প্রান্তে পরিবেশবান্ধব নামাঙ্কিত একটি সুসজ্জিত ট্যাবলো পরিভ্রমণ করবে এবং সকলকে বিনামূল্যে চারাগাছ দেবে। উদ্যোগী সংস্থার প্রধান মলয় পিট সামগ্রিক বৃক্ষ রোপনের কাজে মহিলাদের অগ্রসর হওয়ার কথাও উল্লেখ করেছেন।

 

Related articles

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...