Wednesday, April 29, 2026

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিমলা-মানালি, বন্ধ জাতীয় সড়ক-সহ ১৭১টি রাস্তা

Date:

Share post:

বর্ষার (Monsoon) শুরুতেই বিপর্যয় হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে নিমেষের মধ্যেই তছনছ হয়ে গিয়েছে প্রায় গোটা রাজ্য। একাধিক জেলাতেই নেমেছে হড়পা বান, ধস (Landslide)। কাঙ্গরা জেলায় এদিনের হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে মাত্র দুজন শ্রমিকের মৃতদেহ। বুধবার সারাদিন ধরেই ভারী বৃষ্টি (Heavy Rain) হয় হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জুড়ে। কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কিন্তু বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল তাই শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায় আর জলের তোড়ে নিমেষে ভেসে যান শ্রমিকরা।

খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও রাজস্ব বিভাগ। তারাও উদ্ধারকাজে হাত লাগান। তবে মাত্র ২ জন শ্রমিকেরই দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, কুলুতেও হড়পা বান নেমেছে এবং সেখানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বান এসেছে। একনাগাড়ে বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতলেজ নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে।

প্রসঙ্গত, মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচলের বেশ কয়েকটি জেলায় অবস্থা বেশ জটিল। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়া আশঙ্কা রয়েছে কারণ মৌসম ভবন বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। চম্বা, কাংড়া, মন্ডী, শিমলা এবং সিরমৌর জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে ধস এবং বৃষ্টির ফলে ৩০৫ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্যের ১৭১টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দুর্যোগের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পর্যটকেরা। বিমান পরিষেবাও ব্যাহত। কুলুর সৈঞ্জ উপত্যকার শানশার, শানগড় এবং সুচাইহানে প্রায় ২০০০ পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। লাহুলেও বেশ কিছু পর্যটক আটকে আছেন বলে খবর।

উল্লেখ্য, হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৈঞ্জের জীবানালা, মানালির স্নো গ্যালারি, গাডসার শিলাগড়, মানালির হরনাগড়, ধর্মশালার খনিয়ারা। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন।

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...