Saturday, June 20, 2026

জলভিত্তিক খেলাধুলা প্রসারে বড় পদক্ষেপ, বেলেঘাটায় তৈরি হচ্ছে ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি

Date:

Share post:

সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলার বিকাশে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতার বেলেঘাটায় (Beleghata) সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’ (Bengal Swimming Academy)। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতিভাবান তরুণ সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই অ্যাকাডেমির জন্য পুরনো সুইমিং পুলটি সংস্কার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এখানে যেমন অবসরের জন্য সাঁতার শেখার সুযোগ থাকবে, তেমনই প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য থাকবে পূর্ণ পরিকাঠামো। এই অ্যাকাডেমির (Bengal Swimming Academy) পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে।

রাজ্য ক্রীড়া দফতর দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছিল। সুবাস সরোবরের পুলটি অতীতে নানা প্রতিযোগিতার সাক্ষী থেকেছে। সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই নতুন কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আমলে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। খড়দহের (Khardaha) বিবেকানন্দ স্টেডিয়ামে (Vivekananda Stadium) তৈরি হয়েছে রাজ্যের প্রথম ফুটবল অ্যাকাডেমি। ঝাড়গ্রামে তৈরি হয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং সল্টলেকে গড়ে উঠেছে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি।

রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩,৫৬৫টিরও বেশি স্কুল ও কলেজে মাল্টি-জিম চালু হয়েছে, তৈরি হয়েছে ৬৮৪টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং ৩৯৮টিরও বেশি খেলার মাঠ। যুব হস্টেলের সংখ্যাও বেড়েছে।

সব মিলিয়ে, সাঁতার ও জলভিত্তিক খেলাধুলার প্রসারে নতুন এই অ্যাকাডেমি রাজ্যের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে ক্রীড়া মহল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...