Monday, June 8, 2026

তামিলনাড়ুর চিত্তেরির কাছে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, আতঙ্কিত যাত্রীরা 

Date:

Share post:

শনিবার ভোরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন (Arakkonam-Katpadi MEMU Passenger Train)। তামিলনাড়ুর (Tamil nadu) চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে গেল ট্রেন,। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। এই ঘটনায় লাইনের একাংশ ভেঙে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। আচমকা বিকট শব্দ হয়। পাইলট তড়িঘড়ি ট্রেন থামাতে গেলে ট্র্যাক থেকে সরে যায় রেলগাড়ির চাকা! লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেছেন। তবে পরিষেবা কতক্ষনে স্বাভাবিক হবে তা কষ্ট নয়। এই দুর্ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের পরিষেবা।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...