Tuesday, April 7, 2026

আইন কলেজের ঘটনায় রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে গ্রেফতার নিরাপত্তারক্ষী

Date:

Share post:

গণধর্ষণের ঘটনায় দক্ষিণ কলকাতার ল’কলেজের গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ (Kasba Police)। কলেজের (Law College Rape Case) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গত ২৫ জুন যখন গণধর্ষণের ঘটনা ঘটে তখন ডিউটিতে ছিলেন ওই গার্ড। তাঁর সঙ্গে যোগসাজশ করেই কি ধর্ষণ? এফআইআরে (FIR ) নিরাপত্তারক্ষীর অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতা। সিসিটিভিতে দেখা গেছে গার্ড রুমে যখন শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে ছাত্রীকে, তখন বাইরে ওই রক্ষীর মধ্যে কোনও রকমের হেলদোল নেই। তাঁর কাছে ফোন থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ বা অন্য কাউকে তিনি জানানোর চেষ্টা করেননি কেন? কেনই বা এত বড় ঘটনার পর তাঁর মধ্যে কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অসামর্থিত সূত্রে খবর, ধৃত ২ পড়ুয়াকে জেরা করার পরই গার্ডকে গ্রেফতার করা হলো। এই নিয়ে ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়ালো ৪।

 

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...