Monday, June 8, 2026

বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

Date:

Share post:

শ্রীলঙ্কার কাছে হারের পরই বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। না তাঁর অধিনায়কত্ব ছাড়ার কারণটা অবশ্য টেস্টে হার নয়। বাংলাদেশের (Bangladesh) আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের নিয়মে কথা বলেই এবার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। নিজের এই সিদ্ধান্তের পিছনে যথাযথ কারণও দর্শিয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই বাংলাদেশের ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাঁকে।

নাজমুল হোসেন শান্ত নাকি টেস্ট এবং ওডিআই দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাজমুলের পরিবর্তে বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হয়েছিলেন মেহিদী হাসান মিরাজ। এছাড়া টেস্টেও নাজমুলের নেতৃত্বে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে এক ইনিংস ও ৭৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তার আগের সিরিজেও হেরেছে তারা।

এরপরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে পারফরম্যান্স নয়। বাংলাদেশের আলাদা ফর্ম্যাট, আলাদা অধিনায়ক নীতির সমালোচনা করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাজমুল জানিয়েছেন, “এটা ব্যক্তিগত নয়, আমি দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এটা দলকে অত্যন্ত সাহায্য করবে। বেশ কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের ড্রেসিংরুমের সদস্য। আমার মনে হয় তিন অধিনাকের এই নীতি একেবারেই সঠিক নয়। আমি জানিনা যে ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করব”।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশ শিবির। তিনি আলা অধিনায়কের নীতির কথা বললেও, আসল কারণ অন্য কিছু কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...