Monday, June 8, 2026

৪০ ঘণ্টা বন্ধ কলকাতার দুর্গাপুর ব্রিজ, ট্রাফিক সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি পুলিশের

Date:

Share post:

কলকাতার দুর্গাপুর ব্রিজের  ভার বহন ক্ষমতা যাচাই করার জন্য আগামী ৪০ ঘণ্টা বন্ধ রাখা হবে সেতু। নোটিশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার দুপুর ২টো থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সবরকম যাতায়াত বন্ধ থাকবে এই ব্রিজে।

কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, যে চল্লিশ ঘণ্টা ব্রিজ বন্ধ থাকবে সেই সময়ের বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শনি – রবিবার যানবাহনের চাপ কম থাকার কারণেই দুটো দিন বেছে নেওয়া হয়েছে। দক্ষিণমুখী বাস-অটো, ছোট গাড়ি আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোডের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আর উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর আইল্যান্ড থেকে ডাইভারশন করানো হবে। ডিসেম্বরে দুর্গাপুজ ব্রিজ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের পর  ব্রিজে ভারী চঞ্চল বন্ধ ছিল।ফলে বাস ও ভারী যান ঘুরিয়ে দেওয়া হচ্ছিল মহাবীরতলা হয়ে টালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে। এতে সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। এবার ভার বহন ক্ষমতা পরীক্ষা করার পর যদি ফের ব্রিজে বাস চলাচল শুরু হয় সেটা নিত্যযাত্রীদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...