Sunday, June 7, 2026

পুরীতে গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টের ঘটনা! জগন্নাথ দর্শনে গিয়ে মৃত ৩

Date:

Share post:

শুক্রবার রথের (Rathayatra) দিনের বিশৃঙ্খলার জের কাটতে না কাটতে, ঠিক তার দুদিনের মাথায় রবিবার ফের পুরীতে (Puri) চরম ব্যবস্থা। এবার জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে অন্তত ৩ পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্তত ৫০ জন আহত। রবিবার ভোরের এই ঘটনায় প্রশ্নের মুখে পুরীর প্রশাসনের ভূমিকা। বিজেপি সরকার ভিড়ের অজুহাত দিয়ে দায় এড়াতে চাইলেও প্রশ্ন উঠছে, শ্রীক্ষেত্রে লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা কারো অজানা নয়। তাহলে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জানা গেছে গুন্ডিচা মন্দিরের (Gundicha Temple) কাছে শারধাবলিতে রবিবার ভোরে জগন্নাথ দর্শনের জন্য বহু ভক্ত সমাগম হয়। রীতি অনুযায়ী, আজই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার কথা। সেইমতো দেবতা দর্শনে হুড়োহুড়ি পড়ে যায়। ওই পরিস্থিতিতে মন্দিরের কাছে রীতি পালনের সামগ্রী ভর্তি গাড়ি এসে পৌছলে ভিড় নিয়ন্ত্রণের জন্য রাখা ব্যারিকেড ভেঙে যায়।পুলিশ জানিয়েছে, ভোর চারটে ২০ নাগাদ ওই পদপিষ্টের ঘটনা ঘটে।মৃত তিনজনের নাম বাসন্তী সাহু, প্রমকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। সকলেই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা। অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করেনি প্রশাসন। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না বলে অভিযোগ। ঘটনায় শোকপ্রকাশ করে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন (Prithvi Raj Harichandan) জানিয়েছেন, “দুর্ঘটনার কারণ জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা, তাঁদের কড়া শাস্তি পেতে হবে।”

শুক্রবার দিন রথযাত্রায় বলরামের রথের রশি ধরতে গিয়েও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেদিনও বেশ কয়েকজন আহত হন। এমনকী সময়মতো রথ পৌঁছতে না পারায় যাত্রা স্থগিতও করে দিতে হয়।দুদিন যেতে না যেতে ফের একই ঘটনা। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...