Wednesday, May 20, 2026

“মিডিয়া ট্রায়াল নয়! তদন্তে আস্থা রাখুন”, ছেলের বিরুদ্ধে অভিযোগের মাঝে মুখ খুললেন মনোজিতের বাবা

Date:

Share post:

কসবা কলেজ গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত মিশ্র। গ্রেফতার হয়েছে তার দুই সঙ্গীও। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) এই জঘন্য ঘটনার তদন্তে জোর কদমে কাজ চালাচ্ছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ‘মিডিয়া ট্রায়াল’—এমনটাই অভিযোগ উঠছে সমাজের নানা মহলে। এই পরিস্থিতিতে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মনোজিতের বাবা রবিন মিশ্র।

পেশায় পুরোহিত রবিন মিশ্র, কালীঘাট মন্দির সংলগ্ন এক চিলতে ঘরে বসে একান্ত সাক্ষাৎকারে বলেন, “মিডিয়া একটা প্যারালাল বিচারব্যবস্থা চালাচ্ছে! আমার অনুরোধ, একটু ধৈর্য ধরুন। যদি অভিযোগ প্রমাণিত হয়, আইনমাফিক যা শাস্তি হওয়ার হবে। আমি চাই, যদি দোষী প্রমাণিত হয়, তাহলে যেন সবচেয়ে কঠোর শাস্তিই হয়।”

তাঁর আক্ষেপ, “মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও টিভি চ্যানেলের টক শো-তে কেউ বলছেন, ‘২০০ কোটির মালিক’, কেউ বলছেন ‘চারটে দোকানের মালিক’, গলায় মোটা সোনার চেন!” রবিন মিশ্রের পালটা জবাব, “আরটিআই করে দেখে নিন আমরা কত টাকার মালিক! আজকাল মিডিয়ায় যা খুশি বলে দিলেই সেটা সত্যি হয়ে যাচ্ছে!”

মনোজিতের নামে নাকি অতীতেও একাধিক মামলা ছিল, বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে আসা নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলেন, “গল্পের গরু গাছে তোলার মতো ব্যাপার চলছে। মিডিয়া ট্রায়াল চলছে। কিন্তু মিডিয়া ট্রায়াল দিয়ে তো বিচারব্যবস্থা চলে না!” রবিন মিশ্র আরও বলেন, “কলকাতা পুলিশ দেশের অন্যতম এফিসিয়েন্ট বাহিনী। বহু সময় বলা হয়, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয়। তাই ওঁদের তদন্তের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।” তিনি আরও যোগ করেন, “যাঁরা মিডিয়া ট্রায়ালে বিভিন্ন মন্তব্য করছেন, তাঁরা শিক্ষিত ও সম্মানীয়। তাই অনুরোধ করব, প্রকৃত সত্যিটা না জেনে এমন মন্তব্য না করুন। তদন্ত শেষ হোক, সত্যিটা সামনে আসুক।” এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত যথাযথ গতিতে এগোচ্ছে এবং প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – স্থিতিশীল হলেও কাটছে না উদ্বেগ! এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সাংসদ সৌগত রায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...