Friday, April 17, 2026

হাওড়ায় প্রশাসনিক ভবনের সামনে ইউক্যালিপটাস গাছ ভেঙে মৃত ২!

Date:

Share post:

বুধের সকালে হাওড়া পুরনিগমের (Howrah Municipal corporation) প্রধান প্রশাসনিক ভবনের সামনে দুর্ঘটনা। পৌনে ন’টা নাগাদ আচমকাই ভেঙে পড়ল একটি পুরোনো ইউক্যালিপটাস গাছ। হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনেই দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর নামে দুই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় সেখান থেকে সরে যেতে পারেননি তাঁরা। গাছের তলায় চাপা পড়েই দুজনের মৃত্যু হয়।

হাওড়া থানার পুলিশ (Howrah Police) ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করেছে বলে খবর মিলেছে।স্থানীয় কর্মীদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। এই বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। যদি বেলার দিকে এই দুর্ঘটনা ঘটতো তাহলে প্রাণহানি সংখ্যাটা আরও বাড়ত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।হাওড়া পুরনিগমের তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে...

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই...

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...