Saturday, May 16, 2026

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ দীপিকা! 

Date:

Share post:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মুকুটে নয়া পালক। ব্যাক টু ব্যাক হাজার কোটি টাকার ব্যবসা দেওয়া টিনসেল টাউনের অভিনেত্রী এবার ইতিহাস গড়ে নিজের নাম তুলে ফেলেছেন হলিউড ‘ওয়াক অফ ফেম’ (Hollywood Walk of Fame) ক্লাসের মোশন পিকচার্স বিভাগে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ দীপিকা!

বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের (Hollywood Chember of Commerce) তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে বলিউডের ‘পদ্মাবতী’র নাম। হলিউড সুপারস্টার ডেমি মুর, এমিলি ব্লান্ট, ব়্যাচেল ম্যাক অ্যাডামস, স্ট্যানলি তুসি, টিমোথি চালামেটের মতো সুপারস্টারদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়ে ইতিহাস লিখে ফেললেন প্রকাশ পাড়ুকোনের কন্যা। রনবীর ঘরনীই মায়ানগরীর একমাত্র অভিনেত্রী যার পরপর ৩টি ছবি ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। তিনি আন্তর্জাতিক মঞ্চেও বহু বার ভারতকে গর্বিত করেছেন। প্রমাণ করে দিয়েছেন নেপোটিজিম আর একচ্ছত্র আধিপত্যে ভরা হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতে থেকেও আসলে তিনি গ্লোবাল স্টার। হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে-সহ আরও অনেকে। আর এখানেই জ্বলজ্বল করছে দীপিকার নাম। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ছিল তাঁর নাম। এবার ইতিহাস তৈরি করে হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অফ ফেম’-এ ‘পাঠান’ গার্ল দীপিকা।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...