Friday, May 15, 2026

ধোনি, কোহলির তালিকায় এবার শুভমন গিল

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বেশিরভাগ ব্যাটাররা ব্যর্থ হলে, সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের রাশ ধরেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর হাত ধরে ভারত যেমন ঘুরে বেড়ায়, তেমনই একাধিক রেকর্ডও গড়েছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ধোনি, বিরাট কোহলিদের সঙ্গে এক তালিকায় নামও তুললেন তিনি। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসাবে গড়লেন এক বিরল ইতিহাসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই কাজটা করে দেখাতে পারেননি। এবার সেটাই করলেন শুভমন গিল। শুধুমাত্র এটাই নয়। আরও বেশ কিছু রেকর্ডও গড়েছেন শুভমন গিল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে কেরিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তিনিই দ্বিতীয় যে এজবাস্টনে টেস্ট সেঞ্চুরি করেছেন। এর আগে একমাত্র বিরাট কোহলিরই এই রেকর্ড ছিল। সেই তালিকাতে নাম তুলে ফেললেন শুভমন গিলও। শুধু বিরাট কোহলি নয়, মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও এক তালিকায় নিজের নাম তুললেন গিল।

এজবাস্টনে ধোনি, কোহলির পর তিনিই তৃতীয় ব্যাটার হিসাবে ৫০+ রান করার নজির গড়েছেন। এছাড়া তিনিই তৃতীয় অধিনায়ক হিসাবে এজবাস্টনে অর্ধশতরানও করলেন। দ্বিতীয় দিনই ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম দেড়শত রান করার নজিরও গড়ে ফেলেছেন শুভমন গিল।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...