Monday, March 16, 2026

বাংলাভাষী শ্রমিকদের হয়রানি! উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Date:

Share post:

বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ যাওয়া শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। বাংলাভাষী বলেই তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ অহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (chief secretary Manoj Pant )। ওই চিঠিতে তিনি অবিলম্বে মানবিক ও আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব (chief secretary) লেখেন, ওড়িশার পরাদ্বীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটক-সহ একাধিক উপকূলীয় জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা রেশন কার্ড দেখালেও, তাঁদের দাবিকে অস্বীকার করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে পূর্বপুরুষদের খতিয়ান ও জমির নথি দাবি করা হচ্ছে- যা অযৌক্তিক ও অবাস্তব।

মুখ্যসচিবের (chief secretary) চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত যাচাই রিপোর্ট থাকার পরেও কোনও সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে অকারণ হয়রানি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ওড়িশায় কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, “এই পরিস্থিতির অবিলম্বে সমাধান প্রয়োজন। এই ব্যক্তিরা ভারতীয় নাগরিক, তাঁদের যেন ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যাচাই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।” রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দেখা হচ্ছে। চিঠিতে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়সচিব। আরও পড়ুন : ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...